Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে কারিগরি শিক্ষার্থীদের সনদ, পুরস্কার ও গাছের চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কম্পিউটার ও ইলেকট্রিক বিভাগের শিক্ষার্থীদের মাসব্যাপী ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শেষে সনদপত্র, পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেগমগঞ্জ-সোনাইমুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সফল বার্তার সম্পাদক ও প্রকাশক মো. লিয়াকত আলী খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ উদ্যোগে খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ উৎপল কুমার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ও বিটিআইয়ের চেয়ারম্যান রৌশন আক্তার এবং নোয়াখালী জেলা উদ্যোক্তা পূর্ণ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার।

অনুষ্ঠানে ইলেকট্রিক বিভাগের ৫০ জন এবং কম্পিউটার বিভাগের ৬২ জন শিক্ষার্থীর হাতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সমাপনী সনদ তুলে দেওয়া হয়। এছাড়া বাস্কেটবল নিক্ষেপ, পিলো পাস ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।