Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, নবধারা 
জুলাই ৪, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নবধারা 

তরুণ ও কিশোর সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’-এর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা তরুণ ও কিশোরদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে একটি সুস্থ, সবল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তরুণদের উদ্দেশে পড়াশোনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখা ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরা এবং কারিগরি ও আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করারও আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী ম্যাচে অংশ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা দল)।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।