Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালতলীর শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে নিখোঁজ দাখিল পরীক্ষার্থী

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সাগরে গোসল করার সময় ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছেন আসাদুল (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে আসাদুল চার বন্ধু—জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগরকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যান। দুপুরে তারা সাগরে গোসল করতে নামলে হঠাৎ ঢেউয়ের তোড়ে সবাই তলিয়ে যান।

স্থানীয়রা দ্রুত চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালিয়েও নিখোঁজ আসাদুলের সন্ধান মেলেনি।

উদ্ধার হওয়া চারজনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন।

আসাদুলের বন্ধু জাকারিয়া বলেন, “আমরা পাঁচ বন্ধু একসঙ্গে সাগরে গোসল করতে নেমেছিলাম। হঠাৎ বড় ঢেউ এলে সবাই তলিয়ে যাই। স্থানীয়দের সহায়তায় আমাদের চারজনকে উদ্ধার করা হলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত নিখোঁজ আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।