Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে জতুনের নতুন শোরুম উদ্বোধন

Link Copied!

নাদিম হায়দার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রঙ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জতুন (Jotun)-এর নতুন অনুমোদিত ডিলার শোরুম ‘চিশতি এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় নিমতলা রেললাইনের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সাং গুই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিশতি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমান হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জতুনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রাহকদের আন্তর্জাতিক মানের রঙ ক্রয়ের অভিজ্ঞতা দিতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে রঙের গুণগত মান ও বিভিন্ন শেড সরাসরি দেখার সুযোগ নিশ্চিত করতে শোরুমটি চালু করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সাং গুই বলেন, “গ্রাহকদের দোরগোড়ায় বিশ্বমানের সেবা পৌঁছে দিতেই সিরাজদিখানে এই নতুন শাখা চালু করা হয়েছে। জতুন তার দীর্ঘদিনের ঐতিহ্য ও গুণগত মান বজায় রেখে এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করবে।”

চিশতি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমান হোসেন বলেন, “সিরাজদিখান ও আশপাশের এলাকার মানুষের জন্য আসল ও মানসম্মত রঙ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেবা প্রদান করব।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন এবং শোরুমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।