Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে শিক্ষককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নম্বর চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় উপজেলার সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিমউদ্দীন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন ও ক্রীড়া সম্পাদক সবুজ হোসেন।

বক্তারা বলেন, শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

উল্লেখ্য, সম্প্রতি স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আলীনগর সস্তাল এলাকার বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে কয়েকজন তাকে রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন।

এ ঘটনায় মিলন মোল্লা, লিপি বেগমসহ কয়েকজনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।