Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্যারোলে মুক্তি, হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি আবুল হায়াত

জয়পুরহাট প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা কারাগারে বন্দি আবুল হায়াতকে মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য অস্থায়ীভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়। শুক্রবার (১০ জুলাই) পুলিশি পাহারায় ও হাতকড়া পরা অবস্থায় তিনি মায়ের জানাজায় অংশ নেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম (৬২) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবন্দি ছেলে আবুল হায়াতকে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমপুর গ্রামে অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত হয়ে মাকে শেষ বিদায় জানান। এ সময় নিরাপত্তার স্বার্থে তার হাতে হাতকড়া ছিল এবং পুলিশি পাহারা নিশ্চিত করা হয়। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে নেওয়া হয়।

পুলিশ জানায়, আবুল হায়াত বিভিন্ন মামলার আসামি হিসেবে গত প্রায় এক বছর ধরে কারাগারে আছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে জড়িত বলে পরিচিত। তবে এসব অভিযোগ সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারাধীন বিষয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবুল হায়াতকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।