রাজশাহী প্রতিনিধি
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও সহায়তা দিতে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
এ সময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

