রাজশাহী প্রতিনিধি
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহী ক্যান্টনমেন্টে ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবিরের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

