Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, মহিলাদল নেত্রীকে ঘিরে বিতর্ক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় বনবিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২ শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা মহিলাদলের এক নেত্রীর বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি রাস্তার পাশে ২০০৫ সালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আমগাছ রোপণ করা হয়। সম্প্রতি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারিয়াপুর (এফডব্লিউএডি) নামে একটি বেসরকারি সংস্থা ১২০টি ইউক্যালিপটাস ও ১১৭টি আমগাছ বিক্রির উদ্যোগ নেয়। স্থানীয়দের দাবি, প্রকৃত গাছের সংখ্যা ৪০০টিরও বেশি।

গত ৬ জুলাই গাছ বিক্রির নিলাম আয়োজন করা হলেও বনবিভাগের অনুমোদন না থাকায় গাছ ব্যবসায়ীরা অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে রোববার (১২ জুলাই) আবারও নিলামের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার ২১ জন গাছ ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো কিনে নেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ।

নিলাম কার্যক্রমে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সহ-সভাপতি আসমা ইসলাম, এফডব্লিউএডির চেয়ারম্যান কেএম লুৎফর রহমান খান, প্রধান শিক্ষক সদেরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার (১৩ জুলাই) সকাল থেকে শ্রমিক দিয়ে গাছ কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে অন্তত ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। বনবিভাগের অনুমোদন ছাড়া কীভাবে সরকারি রাস্তার গাছ কাটা হচ্ছে, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।

অভিযোগের বিষয়ে উপজেলা মহিলাদলের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম বলেন, “দলীয় প্রভাব খাটিয়ে নয়, সব নিয়ম মেনেই গাছ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।”

এফডব্লিউএডির চেয়ারম্যান কেএম লুৎফর রহমান বলেন, “মোবাইল ফোনে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। বিস্তারিত জানতে হলে অফিসে আসতে হবে।”

মান্দা উপজেলা বন কর্মকর্তা আহমেদ আলী মণ্ডল বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমাদের দপ্তরে এ ধরনের কোনো আবেদনও করা হয়নি। বনবিভাগের অনুমোদন ছাড়া সরকারি রাস্তার গাছ কাটা বৈধ নয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, “গাছ বিক্রির অনুমোদনের জন্য উপজেলা প্রশাসনের কাছে কোনো আবেদন করা হয়নি। তবে কয়েকদিন আগে একটি অবগতিপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।