Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে মোবাইল কোর্টে তিন মাদক সেবীর পাঁচ মাসের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ইয়াবা সেবীকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর এলাকার রুবেল, লেবুতলা ইউনিয়নের চরতারাকান্দী এলাকার সজিব এবং নোয়ানগর এলাকার আলাল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সার্বিক সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।