Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় জমি বিরোধে রাতের আঁধারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবারও বিবাদমান জমিতে রোপণ করা প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপজেলার কামারকুড়ি গ্রামের মৃত তমিজ উদ্দিন মণ্ডলের ছেলে ও ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম। অভিযুক্ত একই গ্রামের মৃত আক্তার হামিদ সোনারের ছেলে মতিউর রহমান (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামারকুড়ি মৌজার ১৫৯ নম্বর খতিয়ানের ৭৩২ দাগের ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। ভুক্তভোগীর দাবি, জমিটি ক্রয়ের পর থেকেই তিনি ভোগদখলে রয়েছেন এবং সেখানে মেহগনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন। তবে প্রতিপক্ষ ওই জমির একপাশ দিয়ে জোরপূর্বক রাস্তা বের করার চেষ্টা করে আসছে।

এর আগে গত ৭ জুলাই রাতেও একই জমিতে রোপণ করা প্রায় ৫৫টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। ওই ঘটনায় বর্তমানে মান্দা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে বুধবার রাতে আবারও মেহগনি ও ইউক্যালিপটাসের প্রায় ৫০টি চারা গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

মো. সহিদুল ইসলাম বলেন, “অভিযুক্তরা আমার জমির কোনো দাতা বা গ্রহীতা নন। তারা জোরপূর্বক রাস্তা নিতে চাইছেন। রাজি না হওয়ায় বিভিন্নভাবে ক্ষতি করছেন। আগে দোকানঘরের দেয়াল ভেঙে রাস্তা করার চেষ্টা করেছিলেন, এবার আবারও গাছ কেটে ফেলেছেন। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান বলেন, “আমাদের হয়রানি করতেই বারবার মিথ্যা অভিযোগ করা হচ্ছে। গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না।”

এ বিষয়ে মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “আগের গাছ কাটার ঘটনায় একটি অভিযোগ পেয়েছিলাম। তবে নতুন করে আবারও গাছ কাটার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য আমার জানা নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।