Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মানোন্নয়নে আলোচনা সভা

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাবারের মানোন্নয়ন ও নিয়মিত বিতরণ নিশ্চিতকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সমতা ট্রেডার্সের পক্ষে রোমান এন্টারপ্রাইজ ও শেখ এন্টারপ্রাইজের ঠিকাদার মো. মাহবুবুর রহমান।

এ সময় বক্তব্য দেন উপজেলার প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. বদরুদ্দোজা, হিমাংশু সরকার, জহরলাল দেব রায়, প্রান্তোষ সামন্ত, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল হক পলিন, সহকারী ঠিকাদার মো. আব্দুল কাদির ও মো. মামুন মিয়া।

এছাড়া প্রধান শিক্ষক মো. মাসুদ গণি, সহকারী ঠিকাদার মো. নুরে আলম শাহীন, মো. ইমন মিয়া, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি মো. মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার নিয়মিত, নির্ধারিত সময় ও নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হবে। খাবারের মান ও সরবরাহে কোনো ঘাটতি রাখা হবে না।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর জানান, খালিয়াজুড়ি উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০ হাজার ৪৫৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ৯ হাজার ৪০৭ জনকে নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, “শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। শিক্ষার্থীদের খাবারের মান ও সরবরাহে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। যথাসময়ে ভালো মানের খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শেষে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।