Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাছের ঘেরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া খানম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খানম বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে এবং বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরে পড়ে যায় সুমাইয়া। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের মাছের ঘেরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।