Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Link Copied!

বিপ্লব কুমার দাস, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজাদ মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত।

সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে রাত্রীকালীন কিলো-৭৭ ডিউটি চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আজাদ মাতুব্বরের কাছ থেকে হালকা গোলাপি রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেপ্তার আজাদ মাতুব্বর ভাঙ্গা উপজেলার সুয়াদী মধ্যপাড়া গ্রামের মৃত মুনসুর মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মো. রোমান মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।