Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নাগরিক সমাবেশে মামুনুল হক: মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার 
জুলাই ২৯, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প পথ নেই।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট-১ আসন (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা) শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আব্দুর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আমিন, ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা মুরাদুল ইসলাম এবং মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আখতারুজ্জামান ও মাওলানা আনিছুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।