কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের লেখাপড়া ও স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। পরে তাদের হাতে প্রয়োজনীয় অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় অংশ নেন। সভায় উপস্থিত সদস্যরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

