Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে চালু হচ্ছে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ৩০, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে চালু হতে যাচ্ছে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ (Language Club)। আন্তর্জাতিক শ্রমবাজার, উচ্চশিক্ষা ও বৈশ্বিক যোগাযোগে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, মান্দারিন, জাপানিসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত. কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়মিত ভাষাচর্চা, স্পিকিং সেশন, পাবলিক স্পিকিং, বিতর্ক, উপস্থাপনা, বইপাঠ, সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন, সেমিনার, কর্মশালা এবং ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষার আধুনিক উপকরণ ব্যবহারের সুযোগও থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, কার্যকর যোগাযোগ দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। ভাষাগত সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়ে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভয় ও জড়তা দূর করে ইংরেজি বা অন্য কোনো তৃতীয় ভাষায় সাবলীলভাবে কথা বলা ও ভাব প্রকাশে সক্ষম করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজ থেকে এমন এক প্রজন্ম গড়ে তোলা হবে, যারা বৈশ্বিক পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারবে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার্থীরা ভাষা চর্চার সীমিত সুযোগ পেয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু হলে তারা আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, খুব শিগগিরই ঢাকা মহানগরের অধিভুক্ত কলেজগুলোকে নিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।