Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বুধহাটায় নিজস্ব অর্থায়নে নষ্ট রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জুলাই ৩০, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে দীর্ঘদিনের অবহেলিত একটি ইটের সোলিং রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শ্রমিক নিয়োগের মাধ্যমে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, বুধহাটা দক্ষিণপাড়া, পোদ্দারপাড়া ও নাথপাড়ার হুজাইফা ডেকোরেটরের বাড়ির সামনে থেকে কিনাবাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবই আমার প্রধান লক্ষ্য। নির্বাচনের আগেই নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।