সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওলি (২৩৩ ভোট), জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব (২২০ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম মাহবুব মোর্শেদ লালন (২৪৫ ভোট), অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান (২৬৫ ভোট), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মকবুল হোসেন (১৮৯ ভোট), সহকারী সম্পাদক (ক্রীড়া) পদে অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন (২৫৬ ভোট) এবং সহকারী সম্পাদক (সাহিত্য ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট বি এম নুরুল ইসলাম (১৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম এলিন, অ্যাডভোকেট বিজয়া লোপা, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অ্যাডভোকেট ফকির ইসাদুল হক, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হৃদয়।
এ নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, “খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।”
এ নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এস. এম. নওরেজ মহীত, অ্যাডভোকেট মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।

