Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জুলাই ৩১, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয় এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

সভায় বক্তব্য রাখেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান, ডা. এম. আর. ফরাজী, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বিএনপি নেত্রী রুনা গাজী, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোয়ায়েব হোসেন গাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান পিকলু, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস. এস. সাগরসহ কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।