রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে তিনি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যোগ্য, মেধাবী ও সৎ প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করতে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। পরীক্ষা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে খুলনা রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

