Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পুত্রবধূ, তার পিতা-মাতা, ভাই এবং স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন এবং বসতভিটা দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধা নারী।

বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা জাহেদা বেগম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার একমাত্র ছেলে শহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার (সুমি)-এর বিয়ের পর থেকেই পুত্রবধূ তার এবং তার পঙ্গু স্বামী নূর মোহাম্মদ ফকিরের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। পরবর্তীতে পুত্রবধূর পিতা-মাতা ও ভাইদের প্ররোচনায় তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বেড়ে যায় বলে দাবি করেন তিনি।

জাহেদা বেগম আরও অভিযোগ করেন, তার বাড়ির সীমানা ও ছত্তার মল্লিকের বাড়ির সীমানা পাশাপাশি হওয়ায় অভিযুক্তরা তাদের বসতভিটা দখলের চেষ্টা করছে। এ সময় তারা প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি ও তার পঙ্গু স্বামী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

তিনি আরও দাবি করেন, তার ছেলেকে প্রভাবিত করে তাদের জমি ও বসতবাড়ি আত্মসাতের পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি এলাকার অনেকেই জানেন বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জাহেদা বেগম প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।