Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

কয়রা(খুলনা)প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলায় ৫ গ্রাম গাঁজাসহ আটক মো. আক্তার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কপিলমুনি মাছ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয়দের সহায়তায় কপিলমুনি ইউনিয়নের উত্তর নাসিরপুর গ্রামের সাহেব আলী গাজীর ছেলে মো. আক্তার হোসেনকে ৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসীউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।