Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির দুই বছর মেয়াদি ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(৩১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের কনফারেন্স রুমে (লেভেল-৪) অনুষ্ঠিত এক আলোচনা সভায় সমিতির উপদেষ্টা পরিষদসহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটিকে সমন্বয় করে ওপেন হাউজের মাধ্যমে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহাজ্জাত হোসেন হিরু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৩২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সমগ্র আলোচনা সভা ও কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যরা।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকায় অবস্থানরত দেবহাটা উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক-কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।