Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দ্রুত জুলাই জাতীয় সনদ কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং জেলা সেক্রেটারি ফরিদুল হকসহ জেলা নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে জেলা, উপজেলা এবং জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।