Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

কুবি প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন ইবনে ফিরোজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম মিয়া।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ইয়াছিন ইবনে ফিরোজকে সভাপতি এবং তামিম মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তামিম মিয়া বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তামিম মিয়া বলেন, “তারুণ্যের শাণিত কলমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে সাহিত্যপ্রেম, মুক্তচিন্তা ও সৃজনশীলতা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। অর্পিত দায়িত্ব সকলকে সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই।”

নবনির্বাচিত সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ বলেন, “শিল্প, সাহিত্য ও বস্তুনিরপেক্ষ কলামচর্চার মাধ্যমে একটি সুস্থ, মননশীল ও বিচারবুদ্ধিসম্পন্ন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের চিন্তার ক্যানভাসকে আরও প্রসারিত করতে, তাদের কলমকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে এবং ক্যাম্পাসভিত্তিক লেখকবান্ধব পরিবেশ তৈরিতে আমরা একযোগে কাজ করব। এই সাহিত্যিক ও বৌদ্ধিক যাত্রায় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলী, প্রবীণ সদস্য এবং সকল সহযোদ্ধার নিরবচ্ছিন্ন সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।