Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সচেতনতার পর এবার মাঠে অভিযান, মাদকের বিরুদ্ধে তেরখাদার যুব সংঘ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় মাদকের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে স্থানীয় যুবসমাজ। সচেতনতা তৈরির পাশাপাশি মাদকের বিস্তার রোধে অভিযান পরিচালনা করেছে তেরখাদা পশ্চিমপাড়া যুব সংঘ। সংগঠনটির মাদকবিরোধী কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ আল আমিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক আল আমিনকে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণদের সচেতন করতে তেরখাদা পশ্চিমপাড়া যুব সংঘ ধারাবাহিক কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির দ্বিতীয় দিনে সংগঠনের সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আল আমিনের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জয়সেনা বাজার বণিক সমিতির সেক্রেটারি শেখ সোহেল তাজ। এ সময় জয়সেনা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও থানা ছাত্রদলের সদস্য মো. মিদুল বিশ্বাস, তেরখাদা উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. জাবের আলী, কোষাধ্যক্ষ আল আমিন শেখ, লিটন শেখ, রিয়াদ শেখ, জয় রাজ, গোবিন্দ বিশ্বাস, সজীব বিশ্বাস, হুজাইফা, ফরহাদ, সোহাগ, হোসাইন, অন্তর বিশ্বাস, নাইটগার্ড ইনদা শেখ ও রসুলসহ পশ্চিমপাড়ার যুব সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

তেরখাদা পশ্চিমপাড়া যুব সংঘের সদস্যরা বলেন, মাদকবিরোধী লড়াই শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; সমাজের তরুণদেরও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। মাদকের কারণে একজন তরুণের জীবন নষ্ট হওয়ার পাশাপাশি তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন অভিযান নয়। তেরখাদা পশ্চিমপাড়াকে মাদকমুক্ত রাখতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ একজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা আলামত যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলছে। পাশাপাশি স্থানীয় যুবসমাজ মাদকের বিরুদ্ধে যে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে, তা ইতিবাচক।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে তেরখাদা পশ্চিমপাড়া যুব সংঘের এ উদ্যোগ তরুণদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে। তাদের প্রত্যাশা, মাদকবিরোধী এমন কার্যক্রম উপজেলার অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।