Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

Link Copied!

শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরিয়তপুর)প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরে আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে ডি.এম.খালী বাজারে মসজিদ সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে আল-মানহাল ইসলামী একাডেমিতে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পে সখিপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি এবং চক্ষু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন।

চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রাজ্জাক, শিশু বিষয়ক চিকিৎসক ডা. জি.এম. রাজিব হোসাইন, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. খাদিজা আক্তার সালমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জোবায়ের এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. হাসিন আহমেদ।

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অর্থের অভাবে যারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, তাদের কথা বিবেচনা করেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার আয়োজক জুবায়ের আহমেদ সাদ্দাম বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। অনেক অসচ্ছল মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা নিতে আসা মো. আসলাম বলেন, “বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন খুবই উপকারী। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

অন্য এক রোগী বলেন, “দূরে গিয়ে ডাক্তার দেখানোর খরচ অনেকের পক্ষে বহন করা সম্ভব হয় না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর পাশাপাশি ওষুধও পেয়েছি। এতে আমাদের অনেক উপকার হয়েছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সখিপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।