আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্তের আওতায় গৃহীত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের তিনটি ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং নয়টি ওয়ার্ডে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে চারটি করে বল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোখলেছুর রহমান মোখলেস, আবুল হোসেন, ইউপি সদস্যা সাজু পারভিন, রেহেনা পারভিনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন সাহা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে অল্প সময়েই আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধি করা সম্ভব। সুস্থ শরীর ও সুন্দর মন গঠনের পাশাপাশি মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান।

