Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৭ মণ্ডপে থাকবে নিরাপত্তা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও মহিপুর থানার ওসি শামীম হাওলাদারসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিনা আক্তার, কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন, দেবাশীষ কালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ।

সভায় ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, এ বছর কলাপাড়া উপজেলায় ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের টহল দল সক্রিয় থাকবে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। পাশাপাশি মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।