Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিতদের পাশে উপজেলা প্রশাসন, হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার উদ্যোগে অসচ্ছল ও চলাচলে প্রতিবন্ধকতার শিকার ২০ জনের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে ৩৯টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব হুইলচেয়ার ও বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমানসহ সংশ্লিষ্টরা।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। একটি হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলে স্বস্তি এনে দিতে পারে। একইভাবে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও সহায়ক হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ বলেন, বিএনপি সবসময় গণমানুষের অধিকার ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজকের উদ্যোগের মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি বলেন, জনগণের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থাকাই রাজনীতির মূল উদ্দেশ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। প্রকৃত উপকারভোগী নির্বাচন করে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। যারা চলাচলে সমস্যায় রয়েছেন, তাদের জন্য হুইলচেয়ার এবং দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।