Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কলা ব্যবসায়ী শ্বশুর আব্দুল মজিদ (৬৫)কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।

নিহতের ছেলে বিল্লাল জানান, সাত দিন আগে তাঁর বোন শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মোজাম্মেল। শুক্রবার বিকেলে মোজাম্মেল ‘কথা আছে’ বলে ফোন করে তাঁর শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেন।

সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল সঙ্গে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দেন বলে অভিযোগ করেন বিল্লাল। পরে মোজাম্মেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান বলেন, “মাথার পেছনে আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।