Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ‘বিগত সরকার দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এ কারণে তারা সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থাকে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে এসব পদক্ষেপের বাস্তবায়নও শুরু হয়েছে।’

শনিবার (২৯ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদল আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, ‘আজ যেসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তারাই একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন পেশায় থেকে দেশসেবায় কাজ করবে। তারাই হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। তাই আমার জীবনের সবটুকু দিয়ে এসব মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে চাই।’

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এ মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার ও শিক্ষক ইদ্রিসুর রহমান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এস এম জিলানী ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।