Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি গণিত বিভাগের নবীন বরণে মিলল পাঁচ ব্যাচের শিক্ষার্থীরা

জাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের আয়োজনে নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিভাগের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলায়।

রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাঠ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান ও প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল। এ ছাড়া গণিত বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু সনদ অর্জনের সময় নয়; এটি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের গুরুত্বপূর্ণ সময়। পাঠ্যবিষয়ের পাশাপাশি পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, গণিত মানুষের যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণিতের শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি গবেষণা ও নতুন জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে।

সভাপতির বক্তব্যে গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ সময়কে নিজেদের জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, গণিত বিভাগ একটি পরিবারের মতো। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ইতিবাচক সম্পর্ক বিভাগের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও গবেষণামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গণিত বিভাগের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে একাডেমিক মাঠ প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের সঙ্গে পরিচিত করে তোলা এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ-২০২৬-এর সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।