Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি শহরের পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্ত করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাছের পোনা অবমুক্ত শেষে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ‘মাছে-ভাতে বাঙালি’—এই ঐতিহ্য রক্ষায় দেশের বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।