Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

নিরাপদ ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে উপজেলার প্রান্তিক পর্যায়ের ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কৃষিতে উদ্ভাবিত বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা, উৎপাদন কৌশল, বালাইনাশকের সঠিক প্রয়োগ এবং এসব প্রযুক্তির সম্ভাব্য সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে বক্তব্য দেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মাহমুদা খাতুন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম, কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন বাড়াতে জৈব বালাইনাশক ও সারের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে নতুন জাতের প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রশিক্ষণের মাধ্যমে কৃষক-কৃষাণীরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করে তা নিজেদের জমিতে প্রয়োগের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।