Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব’ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

অপরাধ নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরন ও মাত্রাও বাড়ছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের বিকল্প নেই। নতুন এই ল্যাবের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল নজরদারি এবং সাইবার অপরাধের তদন্ত আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে বিভিন্ন অপরাধের তথ্য বিশ্লেষণ, সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তকরণ এবং সাইবার অপরাধের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগ, প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই প্রযুক্তিনির্ভর ল্যাবের মাধ্যমে নওগাঁয় অপরাধ দমন, সাইবার অপরাধ মোকাবিলা এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।