Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

সারাদেশের মতো বাগেরহাটের চিতলমারীতেও ডেঙ্গু প্রতিরোধ ও তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, ডা. এম. আর. ফরাজি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান পিকলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, আগামী তিন মাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।