Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জরিপকৃত তথ্য উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চন্দনাইশ পৌরসভার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবদুর রহমান।

কর্মশালায় মহাপরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এর মধ্যে পরিকল্পিতভাবে নগর সেবা ও সুযোগ-সুবিধার উন্নয়ন, জীবনযাত্রার মান বৃদ্ধি, স্থানীয় ও জাতীয় পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের দিকনির্দেশনা প্রদান এবং জলবায়ু ঝুঁকি বিবেচনায় পৌরসভাকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ওয়ার্ডভিত্তিক অগ্রাধিকার চিহ্নিতকরণ, বহুখাতভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, ভূমি ব্যবহার ও স্থাপনা নির্মাণে জোনিং এবং ইমারত নির্মাণ আইন ও বিধি অনুসরণের মাধ্যমে সুবিন্যস্ত উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী মহাপরিকল্পনাগুলো হালনাগাদ করে পৌরসভার জন্য যুগোপযোগী মহাপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ রয়েছে। এরই অংশ হিসেবে শেলটেকের মাধ্যমে জরিপ করা তথ্য আজকের কর্মশালায় উপস্থাপন করা হচ্ছে। কর্মশালার মাধ্যমে জরিপে বাদ পড়া তথ্যগুলো সংযোজন করা হলে পৌরসভার নয়টি ওয়ার্ডের বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে।

তিনি বলেন, এতে মহাপরিকল্পনা প্রণয়নকারী প্রতিষ্ঠানের জন্য আরও নিখুঁতভাবে কাজ করা সহজ হবে। পাশাপাশি মহাপরিকল্পনা প্রণয়নের সঙ্গে সঙ্গে ইতোমধ্যে চিহ্নিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার ও আবদুল মোমিন, শেলটেক কর্মকর্তা আল মোস্তাকিন অপূর্ব, আবদুল বাছেত ভুঁইয়া অর্ণব ও ইমতিয়াজ শহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।