যশোর প্রতিনিধি
যশোরে সাইবার ইনভেস্টিগেশন সেলের অভিযানে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বি এম জহুরুল পারভেজকে (৫৬) আটক করা হয়েছে।
আটক জহুরুল পারভেজ যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার জিরাট গ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জহুরুল পারভেজের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এ ছাড়া যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

