Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও ১২০০ পরীক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ পেল প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ২৫, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

দৃষ্টিপ্রতিবন্ধকতা দমাতে পারেনি অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে। গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ অর্জন করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী উলফাত কবীর প্রত্যয়। কলেজের প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার্থীর মধ্যে তিনিই একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।

প্রত্যয়ের এ অসাধারণ সাফল্যে তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে প্রত্যয় ও তার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রত্যয়ের সাফল্যের পেছনে অবদান রাখা তার মা-বাবা ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।

প্রত্যয়ের এই অর্জন আবারও প্রমাণ করেছে, প্রবল ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা থাকলে প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।