Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আবুল হাসান জহির

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
নভেম্বর ২৫, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেন, যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শার্শা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি নাভারণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও প্রভাষক মামুনুর রশীদ মামুন, সহসভাপতি জামাল হোসেন, প্রচার সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও আনোয়ার হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া শার্শা, বাগআঁচড়া, উলাশী, ডিহি ও নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ এবং শার্শা উপজেলা কৃষকদল, মৎস্যজীবী দল, ওলামা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াছি উদ্দীন, ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।