Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সৈয়দ ওয়াজেদ আলী ও সুলতানা রিজিয়ার জীবনস্মৃতি পুস্তিকার প্রকাশনা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে সৈয়দ ওয়াজেদ আলী ও সুলতানা রিজিয়ার জীবনস্মৃতি পুস্তিকার প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাইনতলা ইউনিয়নের বি.কে. হাইস্কুলের সৈয়দ সুলতান আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খান আলী আজম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সৈয়দ তোশারফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীস তামান্না ফেরদৌসী।

এ ছাড়া বক্তব্য দেন বাইনতলা কাশিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বেলাল উদ্দিন, বাইনতলা কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস পাল ও সমাজসেবক গাজী রাসেল।

রিজিয়া ওয়াজেদ পরিবারের সদস্য ও সুহৃদবৃন্দের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সৈয়দ মোশারেফ আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞান অর্জনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষকে আলোকিত করে এবং জ্ঞানের পরিধি বাড়ায়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অপার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশ গঠনে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।