Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তির জায়গা দখল করে গেট নির্মাণের অভিযোগ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শামচৌধুরী বাড়ি এলাকায় পৈতৃক সম্পত্তির জায়গা দখল করে গেট নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদা বেগম চৌধুরী নামে এক নারী সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তৌহিদুল ইসলাম চৌধুরী, দিদারুল ইসলাম চৌধুরী ও শিমুল চৌধুরীকে বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগে রাশেদা বেগম দাবি করেন, রূপকানিয়া মৌজার বিএস খতিয়ান নম্বর-১০৮৭ ও বিএস দাগ নম্বর-১০০৫-এর জমি তাঁর প্রয়াত স্বামীর পৈতৃক সম্পত্তি। স্বামীর মৃত্যুর পর থেকে বিবাদীরা ওই সম্পত্তির বিভিন্ন অংশ দখল করে ভোগ করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৩ সেপ্টেম্বর বিবাদীদের মধ্যে দুজন তাঁর বসতভিটার প্রায় দুই ফুট জায়গায় গেট নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তিনি ও তাঁর ছেলে মো. তামিম উদ্দিন চৌধুরী বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তাঁর ছেলেকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগও করেন রাশেদা বেগম।

রাশেদা বেগমের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে দিদার চৌধুরী বলেন, “যেটা ভাঙা হয়েছে, সেটা আমার জায়গা এবং বিষয়টি থানায় বিচারাধীন। পেছনের টিনগুলো আমরা ভাঙিনি।”

সাতকানিয়া থানার এএসআই কাউছার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্যসহ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জমি ও স্থাপনা নিয়ে বিরোধের বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা এবং অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।