Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা জিনাত রেহেনা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, বিসিআইসি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএডিসি সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আলি মুল রাজি জুয়েল প্রমুখ।

সভায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং কৃষকরা যাতে সহজে ও ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারেন—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সার ও বীজ বিতরণে সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।