Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে ১৬৭ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১৬৭ পরিবারের মাঝে জিআর প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া বাজার কার্যালয় থেকে এসব চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ট্র্যাক) মো. রিয়াজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউপি সচিব মো. জুয়েল রানা, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মকদম, ইউপি উদ্যোক্তা রাসেদুল ইসলাম, ইউপি সদস্য মো. মজনু মিয়া, সাবেক সেনা সদস্য মো. মাইন উদ্দিন, মো. জব্বার মাস্টার, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সুষ্ঠু ও জবাবদিহিমূলক পরিবেশে চাল বিতরণ হওয়ায় উপকারভোগী অসহায় ও সম্বলহীন পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।