যশোর প্রতিনিধি
বিএসটিআইয়ের অনুমোদনহীন ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগে যশোরের কেশবপুরে ‘ইত্যাদি স্টোর’ নামে একটি দোকানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর শহরের গমপট্টি এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর এ জরিমানা করে।
অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, ‘ইত্যাদি স্টোরে’ বিএসটিআইয়ের বৈধ কাগজপত্র ছাড়াই শিশুখাদ্য বিক্রির পাশাপাশি পণ্য সংরক্ষণে একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে দোকানের মালিক স্বপন কুমার দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, কেশবপুরে অনুমোদনহীন ও ভেজাল শিশুখাদ্য বিক্রি বন্ধে বাজার তদারকির পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

