Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ছাত্রদলের মশক নিধন কর্মসূচি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা তৈরিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় মশার ওষুধ ছিটানোর কর্মসূচি পালন করেছে আলফাডাঙ্গা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করেন।

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল জিসান মিয়া ও ছমাহফুজুর রহমান সোহানের নেতৃত্বে কর্মসূচিতে আলামিন শেখ, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য নেতাকর্মী অংশ নেন।

এ সময় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যেই তরুণদের সামাজিক দায়িত্ববোধ থেকে মশক নিধন ও সচেতনতামূলক এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।