Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে ট্রাকচাপায় অটোভ্যানচালকের মৃত্যু

মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় হীরামতি সিরাজ ইসলাম (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হীরামতি সিরাজ ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার জায়েদা মার্কেটের বাসিন্দা। তিনি মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হীরামতি সিরাজ ইসলাম অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। বিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করে হেফাজতে নিয়েছে। হাসপাতাল থেকে মরদেহ থানায় আনার প্রক্রিয়া চলছে। চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।