Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী গোলাম তৌহিদের দাফন

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী গোলাম তৌহিদের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হঠাৎ স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌধুরী গোলাম তৌহিদ খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফা (হাছেন) চৌধুরীর বড় ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সোমবার বিকেলে হঠাৎ স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ির পাশের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের উপস্থিতিতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা চৌধুরী গোলাম তৌহিদকে গার্ড অব অনার প্রদান করে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফনে তার বড় ছেলে জুবায়ের হাসান চৌধুরী রশু, ছোট ভাই গোলাম জাকারিয়া চৌধুরী, গোলাম ফারুক চৌধুরী, ভাগ্নে মো. শাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ চৌধুরী, আব্দুল হাই আকন্দ, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, বিএনপি নেতা মো. আলমগীর হোসেন, আলী হাসান চৌধুরী পিন্টু, কায়সার রহমান সেকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন, সাংবাদিক আবুল কালাম, মো. কেবলা মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেন্দিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জাকির হোসেন চৌধুরী দুলাল, সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম, জামায়াতের উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আসিফ ইকবাল চৌধুরী সাকিল, জামায়াত নেতা মাওলানা মো. মিরাশ উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মো. আহসানুল হক, প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।